চেয়ারম্যানের বক্তব্য
বরগুনা জেলা কল্যাণ ফোরামের উদ্যোক্তা হিসেবে আমার শুরু থেকেই একটি স্বপ্ন ছিল—এই ফোরামটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও কল্যাণমুখী একটি প্ল্যাটফর্ম। এখানে পদ-পদবি বা ব্যক্তিগত পরিচয়ের চেয়ে মানুষের প্রতি ভালোবাসা, যোগ্যতা, সততা এবং সেবার মানসিকতাই হবে আমাদের প্রধান পরিচয়।

আমার ইচ্ছা ছিল, আমরা সবাই কোনো পদ-পদবির প্রতিযোগিতায় না গিয়ে নিজেদেরকে শুধু কর্মী ও সেবক হিসেবে পরিচয় দেব। কারণ সমাজে যারা মেধাবী, চৌকস, দক্ষ এবং মানুষের জন্য কাজ করার আগ্রহ রাখেন, তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। তাই শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে বাদ দিলে সমাজের অনেক যোগ্য মানুষ ও তাদের মেধাকে আমরা কল্যাণমূলক কাজে ব্যবহার করার সুযোগ থেকে বঞ্চিত হব। আমাদের লক্ষ্য হওয়া উচিত—দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের মেধা, অভিজ্ঞতা ও সেবার ইচ্ছাকে মানবকল্যাণে কাজে লাগানো।

আমরা যদি পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্ব ও বিভাজনের দিকে তাকাই, দেখতে পাই— ক্ষমতা, পদ-পদবি, সম্পদ ও ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করেই অনেক সময় বিরোধ, প্রতিহিংসা ও বিভাজনের সৃষ্টি হয়। তাই শুরু থেকেই আমার ইচ্ছা ছিল, বরগুনা জেলা কল্যাণ ফোরাম যেন এসবের ঊর্ধ্বে থেকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
বিস্তারিত
আমাদের পরিচয়

লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের লক্ষ্য

বরগুনা জেলার প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সহযোগিতার প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে সংকটের সময় কেউ একা থাকবে না।

✓

উদ্দেশ্য 1

অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান।

✓

উদ্দেশ্য 2

সদস্য ও জেলার মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সংকটে পাশে দাঁড়ানো।

✓

উদ্দেশ্য 3

শিক্ষা, মানবিক সহায়তা এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়ের বিবাহে সহযোগিতা করা।

✓

উদ্দেশ্য 4

প্রয়োজনে মরদেহ নিজ এলাকায় পৌঁছে দেওয়া এবং দাফন-কাফনে সহযোগিতা করা।

✓

উদ্দেশ্য 5

ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ যেকোনো দুর্যোগে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান।

✓

উদ্দেশ্য 6

দেশ-বিদেশে বসবাসরত বরগুনাবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন গড়ে তোলা।

✓

উদ্দেশ্য 7

বরগুনার কৃতি, গুণী ও সফল ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

✓

উদ্দেশ্য 8

নিয়মিত মতবিনিময় সভা, গেট-টুগেদার, সাংস্কৃতিক ও পারিবারিক মিলনমেলার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা।

আমাদের কাজ

সফল কার্যক্রম

আমাদের সাম্প্রতিক সফল কার্যক্রম ও উদ্যোগসমূহ।

✓

উপকূলীয় পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানে BDWF-এর ‘অপরাজেয় নারী’ প্রকল্প

প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে Barguna District Welfare Forum (BDWF) সফলভাবে সম্পন্ন করল “অপরাজেয়...

বিস্তারিত →
✓

সুস্থতার আলো ছড়িয়ে দিতে: বরগুনার প্রত্যন্ত অঞ্চলে BDWF-এর দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে Barguna District Welfare Forum (BDWF) সফলভাবে সম্পন্ন করল দিনব্যাপী “ফ্রি মেডিকেল ও...

বিস্তারিত →
✓

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় BDWF-এর সফল উদ্যোগ ‘স্বপ্নের পাঠশালা

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং ঝরে পড়া রোধ করতে Barguna District Welfare Forum (BDWF) সফলভাবে সম্পন্ন করল দিনব্যাপী...

বিস্তারিত →
আমাদের অগ্রযাত্রা

সদস্য ও সফল কার্যক্রম

4+

অনুমোদিত সদস্য

3+

সফল কার্যক্রম

↑